Black Friday sales are liveSee offers · Up to 33% off
Back to home
Bengali vhokti story

Bengali vhokti story

Maa tara homoeo Plastic drum centreMaa tara homoeo Plastic drum centre
0 likes0 plays2:36
Style: Devotional · Mamun · Bengali
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock Studio tools with Pro or Creator: remix and covers, photo covers, unlimited variations, edit sections and stem separation. Creator adds voice clone and lossless FLAC.

Remix / Cover

Pro & Creator

Voice Clone

Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

ভোরের আলো ফোটার আগেই কুয়াশা ভেজা হাত দুটোয় তাজা শিউলি আর বকুল তুলে মালা গাঁথতেন বৃদ্ধ মাধব। কেউ একজন তাঁকে বলেছিল—কোনো সাধনা যদি নিষ্ঠার সঙ্গে টানা বারো বছর ধরে করা যায়, তবে নাকি ঈশ্বর স্বয়ং ধরা দেন। দিন গেল, মাস গেল, ঋতু বদলাল... এভাবেই চোখের পলকে কেটে গেল বারোটা বছর। বারো বছর পূর্ণ হলো। তেরো বছরের প্রথম দিনটা মাধবের কাছে ছিল সবচেয়ে বড় উৎসবের দিন। আজ তিনি নিজের হাতে ছাপ্পান্ন রকমের ভোগ রেঁধে শ্যামসুন্দরকে খাওয়াবেন। নিখুঁতভাবে থালা সাজিয়ে, হাতে গাঁদা-তুলসীর মালা নিয়ে দরজার দিকে তাকিয়ে রইলেন মাধব। ঘড়ির কাঁটা ঘুরল, সন্ধ্যা নামল, প্রদীপ নিভে এলো... কিন্তু সেদিন মাধবের ডাকে সাড়া দিলেন না তাঁর প্রাণের ঠাকুর। মালা পরানো হোলো না, ভোগও পড়ে রইলো ঠান্ডা হোয়ে। মাধবের বুকটা ভেঙে গেলো—অভিমান নয়, এক গভীর শূন্যতা আর বুকের ভেতর চিনচিনে কষ্ট নিয়ে ভোগ আর মালাটা কাপড়ের পুঁটলিতে বেঁধে বেরিয়ে পড়লেন ঘর ছেড়ে। ধুলোমাখা পথে হাঁটতে হাঁটতে মাধব ভাবছেন—তবে কি বারো বছরের সাধনাটা তিনি ভুল বুঝেছিলেন? একটা পুরোনো বটগাছের ছায়ায় বসে চোখের জল মুছতে মুছতে মনে হোলো, এতগুলো বছরের নিষ্ঠা, এতটা ভালোবাসা কি তবে আজ নিস্ফল হয়ে গেল? ঠিক তখনই বাতাসের সাথে ভেসে এলো এক চেনা, মিষ্টি কণ্ঠস্বর... “দাদু, তোমার মন এত ভারী কেনো? দাদু, আমার বড্ড খিদে পেয়েছে... কিছু খেতে দেবে?” মাধব অবাক হয়ে চারপাশে তাকালেন, তারপর বললেন, “শ্যামসুন্দর যদি আজ না-ই খায়, তবে তুই-ই খেয়ে নে বাবা।” পুঁটলি খুলে খেতে খেতে সেই কণ্ঠস্বর আবার বলে উঠল— “দাদু, রান্নাটা যে কী দারুণ হয়েছে! এত অমৃত স্বাদের খাবার আমি জীবনে কখনো খাইনি। আচ্ছা দাদু, আজ আমাকে মালা পরাবি না? মালা?” বিস্ময়ে স্তব্ধ হয়ে মাধোব বললেন, “তুই কী করে জানলি যে আমার পুঁটলিতে মালা আছে?” “রোজ ভোরে তো তুই-ই আমাকে মালা পরাস। তোর হাতের গাঁথা মালা আমার যে ভীষণ প্রিয়।” কণ্ঠস্বরটা চিনতে পেরেই মাধবের চোখ বেয়ে নেমে এল অঝোর ধারায় আনন্দের কান্না। কাঁপা কাঁপা হাতে সেই অচেনা বালকের গলায় মালা পরিয়ে দিলেন তিনি। যাঁকে বারো বছর ধরে খুঁজে বেড়ালেন, তিনিই যে আজ তাঁর সামনে ধরা দিয়েছেন! দীর্ঘ বারো বছরের প্রতীক্ষার জল আজ সার্থকতার হাসিতে মিশে গেল।

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!