
Jibon Amar Bangla
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
প্রলয় ঝড়
[Intro]
[Verse 1]
শেখের বেটি ডাক দিয়েছে,সব সাথীরে খবর দে
সারা বাংলা ঘেরাও করে দেশবিরোধী কবর দে।
জাগবে বাংলা জাগবে মানুষ ,নামবে পথে পথে
গ্রাম থেকে শহর জাগবে, জাগবে একই সাথে,
অন্যায়ের সব হিসাব হবে,কাটবে সকল ডর,
কাল বৈশাখীর তান্ডব হবে উঠবে প্রলয় ঝড়
[Chorus]
খবর দেরে, খবর দে, সারা বাংলায় খবর দে,
বঙ্গকন্যা ডাক দিয়েছে দেশ বিরোধী কবর দে
[Verse 2]
বাংলার মা ডাক দিয়েছে, চল রে চল রে চল,
উঠরে জেগে বাংলার ছেলে উঠরে দামাল দল।
দেশের স্বার্থ সবার আগে,দেশ বাঁচাতে চাই,
মান অভিমান ভুলরে সবাই দলে দলে আয়।
[Verse 3]
কৃষক-শ্রমিক ছাত্র-জনতা, আয়রে সবাই আয়,
যতই বাধা আসুক আমরা দেশ বাঁচাতে চাই,
হিংসা নয়, ঐক্য নিয়ে গড়ব সোনার দেশ,
ভালোবাসায় বাঁধবো দেয়াল আঁধার হবে শেষ।
[Chorus]
খবর দেরে, খবর দে, সারা বাংলায় খবর দে,
বঙ্গকন্যা ডাক দিয়েছে দেশ বিরোধী কবর দে
[Outro]
বাংলা আমার মা-মাটি ,বাংলা আমার প্রাণ,
দেশের তরে একইসাথে গাইবো ঐক্যের গান।
অন্যায় দিবো রুখে আমরা করবো দেশের ভালো,
আম জনতা নামলে পথে কাটবে আঁধার কালো!
খবর দেরে, খবর দে, সব সাথীরে খবর দে,
মানসকন্যা ডাক দিয়েছে, দেশবিরোধী কবর দে।
সারা বাংলা জাগবে আবার, থাকবেনাকো ডর
দেশের স্বার্থে রাজপথে উঠবে প্রলয় ঝড়,
[End]