
Untitled
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
[Intro]
শিউলি ঝরে ভোরের আলোয়
কাশের বনে দোলা
জগজ্জননীর আগমনে আজ
বাঙালির মন ভোলা।
বছর ঘুরে আবার এল
দুগগা মায়ের পুজো,
দিকে দিকে মণ্ডপেতে
রব সাজো সাজো।
[Chorus 1]
ঊমা এল ঘরে, মাতি প্রাণ ভরে
ঢাকের তালে মন যে নাচে
শারদীয়ার টানে।
ঊমা এল ঘরে, মাতি প্রাণ ভরে
ঢাকের তালে মন যে নাচে
শারদীয়ার টানে।
[Verse 1]
মহালয়ার ভোরের বেলায়
বীরেনবাবুর স্বরে,
মোদের উমা ধরাধামে
ফিরলেন নিজ ঘরে।
শিউলি ভরা পথ,
মাঠে কাশের দোলা,
আকাশেতে পেঁজা মেঘ,
জলে পদ্মের মেলা।
[Chorus 2]
ঊমা এল ঘরে, মাতি প্রাণ ভরে
ঢাকের তালে মন যে নাচে
শারদীয়ার টানে।
ঊমা এল ঘরে, মাতি প্রাণ ভরে
ঢাকের তালে মন যে নাচে
শারদীয়ার টানে।
[Verse 2]
কাঁসর-শাঁখ আর ঢাকের তালে
দোলে মোদের হৃদয় দোলে,
হইহুল্লোড়-আনন্দতে
পুজোর ক’দিন যায় যে চলে।
[Bridge]
অষ্টমী আর নবমীতে
আনন্দেতে মনটা ভোলে,
বরণ-শেষে বিদায়বেলায়
দশমীতে আঁখি জলে।
[Chorus 3]
ঊমা এল ঘরে, মাতি প্রাণ ভরে
ঢাকের তালে মন যে নাচে
শারদীয়ার টানে।
ঊমা এল ঘরে, মাতি প্রাণ ভরে
ঢাকের তালে মন যে নাচে
শারদীয়ার টানে।
[Outro]
দশমীতে শেষ বেলা
বরণডালা সিঁদুর-খেলা
ফিরবেন উমা ভবের কাছে
মনে বাজে বিষাদের সুর
জল চোখের কনে
আসছে বছর আবার হবে
আশা বাঁধে মন।