Back to home
A Timeless Grace
Classical

A Timeless Grace

Raw 369Raw 369
0 likes1 plays5:50
Style: classical, strings, 72 bpm, elegant, emotive, timeless, happy, male vocal, choir
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

শরতের নীল আকাশ জুড়ে

সাদা মেঘের ভেলা,

শিউলি-ভেজা ভোরের বুকে..

মায়ের আগমনী বেলা।

ঢাকের তালে কেঁপে ওঠে

জেগে ওঠে ধরণী,

শঙ্খের ধ্বনি ছুঁয়ে যায়..

ঘুমিয়ে থাকা প্রাণে।

ধূপের গন্ধ,... প্রদীপ জ্বলে,

আলোয় ভরে ঘর,

মায়ের ছোঁয়ায় নীরব মোনে

জেগে ওঠে অন্তর।

সূর্য ওঠে আপন সুরে,

ঋতু আসে যায়,

নদী বয় আপন টানে,

জীবন তার গান গায়।

প্রকৃতির যে সহজ সুর,

জীবনের যে ছন্দ,

সেই সুর থেকে সোরে গেলে

নিজের মাঝেই বাজে দ্বন্দ্ব।

অল্প অল্প ‘আমি’ বাড়ে,

বাড়ে তার অধিকার,

নিজের ছায়ার সিংহাসনে

নিজেকেই ভাবে ঈশ্বর।

আকাশের দিকে না তাকিয়ে

নিজের ছায়াকেই,

আকাশ ভাবে...

নিজের আকাশ ভুলে...

তবু তার অন্তরেতে

আলো থাকে ভরা,

আমিত্বের ঘন আবরণে

তাকে শুধু যায় না দেখা...

মা, জাগাও প্রাণের সুর,

জাগাও প্রাণের সুর...

আবরণ সরিয়ে দাও,

অন্তরে ফিরুক আলো।

মা, তোমার ত্রিশূল আজ

ভেদ করুক আবরণ,

মিথ্যে ‘আমি’ স্তব্ধ হোলে...

জেগে উঠুক অন্তর।

মা, তুমি তো সন্তানেরে

মারো না কভু,

ওসুরভাবের আবরণই

ভেঙে দাও শুধু।

হাত জোড় কোরে নত হয় সে

মায়ের চরণতলে,

ওসুরভাব সোরে গেলে

শুভশক্তি জাগে বুকে।

যে ‘আমি’ আকাশ ঢেকেছিল,

আজ তার হলো ক্ষয়,

ছায়া পেরিয়ে সত্য আকাশ—

সেই তো মায়ের জয়।

জয় মানে হার নয় কারোর,

জয় মানে নয় প্রহার,

নিজের ভিতর সত্যকে পেয়ে

মুছে যাওয়া অহংকার।

মা, জাগাও প্রাণের সুর,

জাগাও প্রাণের সুর,

আবরণ সোরে আলো জাগে,

শান্ত হয় অন্তর।

মায়ের চরণ মনে রেখে

থামে সব অভিমান,

নিজের সুরে ফিরে এসে

শান্ত হোক প্রাণ।

ওঁ, শান্তিঃ...

শান্তিঃ...

শান্তিঃ...

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!