Back to home
Mati Ar Kotha Nei
Acoustic

Mati Ar Kotha Nei

S
Satinath
0 likes1 plays4:00
Style: Bengali folk fusion, energetic Baul rhythm, melodious, acoustic instruments, expressive male vocal, dotara, bansuri, dhol, ektara, emotional transition to melancholic outro, tempo 100 bpm
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Intro]

[Chorus]

কাঁচা সোনা রোদে চলে লুকোচুরি খেলা,

নীল সাগরে ভাসে ওই পেঁজা মেঘের ভেলা।

শিশির জোমেছে আজ ধানের শিষের গায়,

হিমেল হাওয়ার পরশে শরৎ নেমে যায়।

কাঁচা সোনা রোদে চলে লুকোচুরি খেলা...

[Instrumental]

[Verse 1]

কমলা বোঁটায় শিউলি ঝরে, কাশফুল ওই চরে,

আগমনীর বার্তা নিয়ে আকাশ-মাটি ভরে।

অপরাজিতা আর গাঁদা ফুলে সাজে রঙিন থালা,

নীলোতপল জাগে হ্রদে— গাঁথবে মায়ের মালা।

[Chorus]

কাঁচা সোনা রোদে চলে লুকোচুরি খেলা,

নীল সাগরে ভাসে ওই পেঁজা মেঘের ভেলা।

[Instrumental]

[Verse 2]

পিতৃপক্খের অবসানে দেবীপক্ষের ভোর,

বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডীপাঠে জাগে মহামায়ার ঘোর!

ঢ্যাঙ কুড়কুড় জয়ঢাকের ওই ধিন-তাক-ধিন বোলে,

মেতে ওঠে মোন ধুনুচি নাচ আর অঞ্জনলির তালে!

[Chorus]

কাঁচা সোনা রোদে চলে লুকোচুরি খেলা...

[Bridge]

নদীর চরে খঞ্জনারা আজ নাচে ডানা মেলে,

নীলকণ্ঠ উড়ে যায় কৈলাসের ওই কোলে...

[Verse 3]

চারটি দিনের আনন্দশেষে ফেরে বিদায়-বেলা,

ভেসে ওঠে মোন অশ্রুজলে, শেষ যে মধুর খেলা।

ঢাকের কাঠিতে বাজে সুর— মার হবে বিসর্জন,

পড়ে রয় শুধু স্মৃতিখানি আর তৃষিত দুটি নয়ন...

[Outro]

কাঁচা সোনা রোদে চলে লুকোচুরি খেলা...

আসছে বছর আবার হবে, এই আশাতেই মেলা!

আসছে বছর আবার হবে, এই আশাতেই মেলা...

[Fade out with Ektara and distant bell chime]

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!