Back to home
Amar Shesh Raat
Ballad

Amar Shesh Raat

Sidhaswer MukherjeeSidhaswer Mukherjee
0 likes1 plays5:13
Style: Dark emotional Bengali alternative rock ballad, 78 BPM, E minor. Deep expressive male Bengali vocal, clear pronunciation. Very low subtle bass, guitar and vocal in front. Soft clean electric guitar and atmospheric piano intro. Intimate quiet verses, light live drums. Gradual emotional build. Powerful melodic chorus with clean and lightly distorted guitars. Short melancholic electric guitar solo after bridge. Quiet piano and clean guitar bridge. Big emotional final chorus with layered guitars and stronger drums, but keep bass low. Soft clean guitar outro with fading vocals. Dark, lonely, melancholic, bittersweet mood. Organic live-band sound. No EDM, no dance beat, no heavy bass, no cheerful pop.
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Intro]

আজ খুব শান্তি পাচ্ছি,

তোমাকে মুক্তি দিতে পেরে...

আজ বুঝতে পারছি আমি—

মুক্তির স্বাদ কাকে বলে...

[Verse 1]

যেটা তুমি চাইতে চাইতে

ক্লান্ত হয়ে যেতে আমার কাছে,

সেই কথাগুলো আজও কেন

ফিরে আসে নীরব রাতে?

তোমাকে দেওয়া কথাগুলো

রাখতে পারলাম না,

সিগারেটের নিকোটিনটাই

হয়ে গেল আমার ঠিকানা।

জানালাটা বন্ধ থাকে,

ঘরটা থাকে অন্ধকার,

ধোঁয়ার ভেতর খুঁজে ফিরি

আমার হারানো সংসার।

[Pre]

তোমার গন্ধ আর মন টানে না,

তোমার গানও লাগে না ভালো,

বুকের ভেতর আগুন জ্বেলে

আমি নিজেকেই করি কালো।

[Chorus]

আজ খুব শান্তি পাচ্ছি,

তোমাকে মুক্তি দিতে পেরে,

আজ বুঝতে পারছি আমি—

মুক্তির স্বাদ কাকে বলে।

তুমি যে মুক্তি চেয়েছিলে

আমার কাছ থেকে বারবার,

আজ সেই মুক্তির মাঝেই

আমি একা—ভীষণ একা আজ।

[Instrumental]

[Verse 2]

তোমার শরীরের আঁশটে গন্ধটা

আজ আর ভালো লাগে না,

বুকের ভেতর জমে থাকা

আগুনটাকে নেভাই ধোঁয়ায়।

তোমার গানের চেয়েও আজ

সাইরেন লাগে মিষ্টি,

এই জীর্ণ বন্ধ ঘরটাই

আমার কাছে শেষ আশ্রয়টি।

দেয়ালের ছায়া কথা বলে,

ঘড়ি থেমে যায় মাঝরাতে,

আমি শুধু ধোঁয়া গুনি

একটা একটা নিঃশ্বাসে।

[Pre]

আমি হারিয়ে যাচ্ছি,

হ্যাঁ, আমি হারিয়ে যাচ্ছি—

ঘন কুয়াশার মাঝে

আমি হারিয়ে যাচ্ছি,

পচা মাংস আর পাঁজরের খাঁজে।

[Chorus 2]

আজ খুব শান্তি পাচ্ছি,

তোমাকে মুক্তি দিতে পেরে,

আজ বুঝতে পারছি আমি—

মুক্তির স্বাদ কাকে বলে।

ফিল্টারের আগুন যখন

ঠোঁট ছুঁয়ে দেয় চুপিচুপি,

মনে হয় সেই উত্তাপও

তোমার ঠোঁটের ছোঁয়ার চেয়েও বেশি দামি।

[Bridge]

কিন্তু...

তুমি মুক্ত হয়েছো,

আমি কি সত্যিই মুক্ত?

তোমাকে ছেড়ে দিয়েছি,

নাকি নিজেকেই হারিয়েছি?

ধোঁয়া মিলিয়ে যায়...

আগুন নিভে যায়...

ঘরটা একই থাকে—

শুধু তুমি থাকো না।

[Guitar Solo]

[Final Chorus]

আজ খুব শান্তি পাচ্ছি,

তোমাকে মুক্তি দিতে পেরে,

আজ বুঝতে পারছি আমি—

মুক্তির স্বাদ কাকে বলে।

যেটা তুমি চাইতে চাইতে

ক্লান্ত হয়ে যেতে আমার কাছে,

আজ সেই কথাটাই বাজে

এই একলা ঘরের মাঝে।

তুমি মুক্ত...

আমি মুক্ত...

তবু কেন এই শূন্যতা?

তোমাকে হারিয়ে বুঝলাম—

মুক্তিও কখনও বন্দী করে!

[Outro]

আজ খুব শান্তি পাচ্ছি...

তোমাকে...

মুক্তি দিতে পেরে...

কিন্তু...

আমি হারিয়ে যাচ্ছি...

আমি হারিয়ে যাচ্ছি...

ওই ঘন কুয়াশার মাঝে...

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!