Back to home
Midnight Raaga
Indian Classical

Midnight Raaga

M
Mohammad Alam
0 likes1 plays4:10
Style: indian classical, sitar, tabla, tanpura, raaga, meditative, traditional, male vocal, guitar, sad

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

জীবন মানে স্বপ্ন বোনা, আকাশ ছোঁয়ার নেশা,

স্বপ্নভাঙা রাতের শেষে নতুন ভোরের আশা,

লাভের খাতায় সংখ্যা বাড়ে, শূন্য থাকে মন,

সাত সাগরের ওপারে হারিয়ে যায় আপনজন।

​প্রাপ্তির নেশায় ছুটতে থাকা ফেলে আসা দিন,

দিনের শেষে বুকের ভেতর জমে যায় কত ঋণ,

যে দিনগুলো হারিয়ে গেছে অচেনা এক ভোরে,

প্রিয়জন, প্রিয়মুখ বেঁচে থাকে বুকের আপন ঘরে।

​মায়ার বাঁধন ছিঁড়ে যায় মাঝপথে কার ভুলে,

কত মুখ ফিকে হয়ে যায় ব্যস্ত এই শহরে;

পুরোনো চিঠি পুরনো খামে জমে আছে শুধু ব্যথা,

ব্যস্ত শহরে হারিয়ে গেছে না-বলা কত কথা।

​কিছু হাসি ছবি হয়ে দেয়াল জুড়ে রয়,

কিছু কান্না লুকিয়ে থাকে, জানে শুধু হৃদয়,

স্বপ্ন ভাঙে, মানুষ ভাঙে, থামে না যে সময়,

ভাঙা বুকেই জন্ম নেয় নতুন পরিচয়।

​যতটা হারাই, ততটা শিখি জীবনের মানে,

সুখ-দুঃখ, লাভ-ক্ষতি থাকে একই গানে,

ব্যথা নিয়ে স্বপ্ন বাঁচে,

ফিরে যায় আপন ঠিকানায়।

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!